কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১১:৩৩ এএম
আপডেট : ২২ জুন ২০২৩, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

আটলান্টিকের তলদেশে শনাক্ত শব্দ টাইটানের না-ও হতে পারে

নিখোঁজ সাবমেরিনের ছবি।
নিখোঁজ সাবমেরিনের ছবি।

আটলান্টিক মহাসাগরের তলদেশে সবশেষ শনাক্ত শব্দ নিখোঁজ সাবমেরিন ‘টাইটান’ থেকে না-ও আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর পারমাণবিক সাবমেরিনের সাবেক কমান্ডার ডেভিড মার্কুয়েট। আজ বৃহস্পতিবার বিবিসির কাছে এ আশঙ্কার কথা জানান তিনি।

গত মঙ্গল ও বুধবার সাগরের তলদেশ থেকে দুবার আওয়াজ শোনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। দুবারই কানাডার পি-থ্রি বিমান এ শব্দ শনাক্ত করেছে। ডেভিড মার্কুয়েট বলেন, ‘আমার মনে হয় না, এটা তাদের শব্দ। এটা প্রাকৃতিক শব্দও হতে পারে। আমরা শব্দ শুনতে পাচ্ছি এবং আরও জাহাজ ওই এলাকায় যাচ্ছে। এটা কাকতালীয় বলে আমি মনে করি না।’

গত রোববার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে সাগরের তলদেশে যাওয়ার পৌনে দুই ঘণ্টা পর সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় সাবমেরিনে ৯৬ ঘণ্টার অক্সিজেন ছিল। সবশেষ গতকাল রাতে সেখানে ২০ ঘণ্টার অক্সিজেন মজুত রয়েছে বলে জানিয়েছিলেন উদ্ধার দলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মাগার। এ তথ্য তিনি দিয়েছিলেন প্রায় ৯ থেকে ১০ ঘণ্টা আগে। সে হিসাব অনুযায়ী, সাবমেরিনে আর মাত্র ১০ ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান, যুক্তরাজ্যের ধনকুবের হ্যামিশ হার্ডিং, ফরাসি সাবমার্সিবল পাইলট পল হেনরি ও টাইটানিক অভিযান সংস্থার সিইও স্টকটন রাশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X