কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০১:৪২ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কানাডায় দাবানল : উত্তর আমেরিকায় মাস্ক পরার পরামর্শ

কানাডার কুইবেক অঙ্গরাজ্যে ১৫০টি দাবানলের খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত
কানাডার কুইবেক অঙ্গরাজ্যে ১৫০টি দাবানলের খবর পাওয়া গেছে। ছবি : সংগৃহীত

কানাডায় তীব্র দাবানলের কারণে বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় উত্তর আমেরিকার লাখো মানুষকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে নিউইয়র্কে আজ বৃহস্পতিবার বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। কানাডাও বলেছে, জরুরি প্রয়োজনে বাসার বাইরে যেতে হলে মাস্ক পরতে হবে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি ধোঁয়া আসছে কানাডার পূর্বাঞ্চলের কুইবেক অঙ্গরাজ্য থেকে। সেখানে ১৫০টি দাবানলের খবর পাওয়া গেছে। গতকাল বুধবার কুইবেকের কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গরাজ্যটি থেকে ১৫ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হবে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়েছেন, নিউইয়র্কে বৃহস্পতিবার ১০ লাখ মাস্ক বিতরণ করা হবে। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এটি কোভিডের মতো কোনো বিষয় নয়, এটি একটি সাময়িক পরিস্থিতি।’

কানাডার পরিবেশবিষয়ক বিভাগ এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, বৃহস্পতিবার টরন্টোর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেখানে ধোঁয়ার পরিমাণ বাড়ছে। দাবানলে সৃষ্ট সূক্ষ্ম কণাগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এসব কারণে বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

ইউএস এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ) জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট রয়েছে, তাদের জন্য বিষয়টি উদ্বেগজনক।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে নিউইয়র্কের বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় শহরটির বাতাসে বিষাক্ত ফাইন পার্টিকুলেট ম্যাটারের মাত্রা ছিল ২০০-এর ওপরে। গত এক যুগে নিউইয়র্কের বায়ুর মান এত খারাপ হওয়ার রেকর্ড আর নেই।

বায়ুদূষণের কারণে মঙ্গলবার সব ধরনের আউটডোর কার্যক্রম বাতিল করেছে নিউইয়র্কের কমপক্ষে ১০টি স্কুল ডিস্ট্রিক্ট। বাতিল হওয়া কার্যক্রমের মধ্যে একাডেমিক, অ্যাথলেটিক ও পাঠ্যক্রমবহির্ভূত ইভেন্টের পাশাপাশি আউটডোর জিম বা বিনোদনকেন্দ্রও ছিল বলে জানিয়েছে স্কুলগুলোর কর্তৃপক্ষ।

২০২৩ সালে এ পর্যন্ত কানাডা কুইবেকে চার শতাধিক দাবানল রেকর্ড করা হয়েছে, যা বছরের এই সময়ের গড়ের তুলনায় দ্বিগুণ। কানাডায় এ বছর দাবানলে প্রায় ৯০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১০

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১১

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১২

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

১৩

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১৪

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১৫

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১৬

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৮

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

২০
X