কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা

১০০ এমপিসহ ৩০০ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তর। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে মধ্য আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ গুয়েতেমালার ১০০ সংসদ সদস্যসহ (এমপি) প্রায় ৩০০ ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (১১ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এসব ব্যক্তির বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। খবর রয়টার্সের।

এমপি ছাড়াও দেশটির বেসরকারি খাতের কয়েকজন প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যদের নিশানা করে এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন আইন অনুযায়ী গোপনীয়তা বিধির কারণে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। তবে নাম প্রকাশ করা না হলেও এসব ব্যক্তি দেশটির গণতন্ত্র বা আইনের শাসন বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত।

গুয়েতেমালার নির্বাচিত প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালোর বিজয়কে বাতিল করতে চেষ্টা করছেন দেশটির শীর্ষ প্রসিকিউটররা। গত শুক্রবার তাদের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে আরেভালো বলেছেন, এই পদক্ষেপ ন্যায়ভ্রষ্ট ও অভ্যুত্থানচেষ্টার শামিল। সমালোচনা করে আরেভালো বক্তব্য দেওয়ার পর এই পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, গুয়েতেমালার জনগণ তাদের কথা বলেছেন। তাদের রায়কে সম্মান করতে হবে। গুয়াতেমালার গণতন্ত্র ক্ষুণ্ন করে এমন যে কোনো ব্যক্তির (যারা) ওপর এই ধরনের বিধিনিষেধ আরোপ করার পদক্ষেপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র।

দেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় দুর্নীতিবিরোধী নেতা আরেভালো ও তার মধ্য-বামপন্থি দল সিড মুভমেন্ট পার্টির বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত করছে। মূলত কয়েক বছর আগে দলের নিবন্ধন নেওয়ার সময় অনিয়ম হয়েছিল, এমন অভিযোগ তুলে এসব তদন্ত করছেন প্রসিকিউটরা।

মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে গুয়াতেমালার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাত্তেই ও তার কার্যালয় কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে পুলিশ

কর্মকর্তা ছাড়াই চলছে দেবিদ্বার বন বিভাগ, হুমকিতে পরিবেশ

তিস্তার পানি কমলেও বাড়ছে ভাঙন

ইরানের প্রথম সমীকরণ মিস, রইলো বাকি ২ লাইফলাইন!

জলবায়ু পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশেষজ্ঞদের সতর্কতা

দেশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত দুই রাষ্ট্রের জায়গা নেই: নেতানিয়াহু

ইতালিতে তিন বাংলাদেশি খুন: প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

বাংলাদেশিদের জন্য আজই চালু ভারতের পর্যটন ভিসা, আবেদন করবেন যেভাবে

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১১

তুরাগের তিন লাশ, দুর্ঘটনা নাকি অন্য কিছু?

১২

চলতি বিশ্বকাপে প্রথম গোল হজম করল আর্জেন্টিনা

১৩

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ

১৪

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

১৫

ভিএআরেই পর্তুগালের রক্ষা, নকআউটে কাদের প্রতিপক্ষ পেল রোনালদোরা

১৬

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে মেসিবিহীন আর্জেন্টিনা

১৭

মার্কিন হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা

১৮

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৯

সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

২০
X