বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৬:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ট্রুডোকে ‘উন্মাদ’ বলায় বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিরোধীদলের নেতা পিয়েরে। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও বিরোধীদলের নেতা পিয়েরে। ছবি : সংগৃহীত

কানাডার তুমুল জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা। এরপর তুমুল বিপাকে পড়েছেন তিনি। সংসদ থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। বুধবার (০১ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার কনজারভেটিভ লিডার পিয়েরে পোইলিভরেকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিনি উন্মাদ বলে আখ্যা দেন। এরপর বক্তব্য প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে তাকে দিনের বাকি অংশের জন্য সংসদ থেকে বের করে দেওয়া হয়।

বিবিসি জানিয়েছে, কানাডায় আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে ট্রুডো ও পিয়েরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা রয়েছে। মঙ্গলবার তাকে পার্লামেন্টের হাউস অব কমন্স থেকে বহিষ্কার করা হয়।

রয়টার্স জানিয়েছে, নির্বাচনী জরিপে কনজারভেটিভরা এগিয়ে রয়েছেন। পিয়েরে ক্ষমতাসীন দল লিবারেল সরকারকে নিয়মিত কার্বন ট্যাক্সের জন্য আক্রমণ করে চলেছেন। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে বলেও দাবি তার।

মঙ্গলবার এই বিরোধী নেতা হাউস অব কমন্সে ভাষণ দেওয়ার সময় ট্রুডোকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন, ‘এই উন্মাদ প্রধানমন্ত্রীর এই উন্মাদ নীতির অবসান কবে হবে?’ এমন বক্তব্যের পর স্পিকার গ্রেগ ফার্গাস তাকে মন্তব্য প্রত্যাহার করতে চারবার অনুরোধ করেন। তবে প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেন।

স্পিকারের আহ্বানে সাড়া না দেওয়ায় তিনি পিয়েরেকে বলেন, পিয়েরে স্পিকারের কর্তৃত্বকে উপেক্ষা করেছেন। এরপর তিনি তাকে দিনের বাকি অংশের জন্য হাউস থেকে বের হয়ে যাওয়ার কথা নির্দেশ দেন। ফরে পিয়েরে এবং তার দলের বেশিরভাগ আইনপ্রণেতা সংসদ থেকে চলে যান।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্ট থেকে এভাবে কেনো সদস্যকে বের করে দেওয়ার ঘটনা বিরল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

১০

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১১

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১২

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১৩

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৪

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৫

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৬

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৭

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৯

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

২০
X