কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৮:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নারীকে ট্রেনের ধাক্কার ভয়াবহ মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়

নারীকে ট্রেন ধাক্কা দেওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত
নারীকে ট্রেন ধাক্কা দেওয়ার মুহূর্ত। ছবি : সংগৃহীত

ট্রেনটি দেখতে শত শত মানুষ রাস্তায় ভিড় করেছিলেন। যখন এটি কাছে চলে আসে তখন উপস্থিত সবাই মোবাইল দিয়ে ছবি তুলতে থাকেন।

তাদের মধ্যে ছিলেন এক নারী। যিনি ট্রেনের সঙ্গে একটি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তবে সেলফি তোলার নেশায় তিনি যে ট্রেনের কত কাছে চলে গিয়েছিলেন সেটি বুঝতেও পারেননি।

কোনো কিছু বোঝার আগেই ট্রেনের ইঞ্জিন এসে সরাসরি আঘাত হানে তার মাথায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ৫ জুন মেক্সিকোর হিদালগোতে ঘটেছে এ ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ওই নারী ২০ বছর বয়সী ছিলেন। তিনি তার ছেলে এবং একটি স্কুলের কিছু শিক্ষার্থীর সঙ্গে সেখানে গিয়েছিলেন। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

‘ইমপ্রেস’ নামের জনপ্রিয় ট্রেনটি কানাডা থেকে মেক্সিকো সিটিতে আসছিল।

কয়লাচালিত ট্রেনটি ১৯৩০ সালে তৈরি করা হয়। কয়লা চালিত পুরোনো ট্রেনটি দেখার জন্য সাধারণ মানুষ রেললাইনের পাশে গিয়েছিলেন।

যাত্রীবাহী ট্রেনটি গত এপ্রিলে কালগারি থেকে ছাড়ে। এরপর এটি কানাডা ও যুক্তরাষ্ট্র হয়ে মেক্সিকোতে আসে।

ট্রেনটির যাত্রা শেষ হবে শুক্রবার। এটির শেষ গন্তব্য হলো মেক্সিকো সিটি। একটি বিশেষ কারণে ট্রেনটি চলাচলের উপযোগী করে তোলা হয়। আগামী জুলাইয়ে এটি কানাডায় ফিরে যাবে এবং সেখানে গিয়ে ট্রেনটি অবসরে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

১০

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

১১

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

১৪

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

১৫

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

১৬

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

১৭

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

১৮

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

১৯

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X