কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অ্যান্টার্কটিকার তলদেশে যে গুপ্তধন পেলেন বিজ্ঞানীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শুভ্র বরফের নিচে মস্ত বড় এক মহাদেশ। রূপকথার মতো মনে হলেও বিষয়টা আসলে তেমনই রহস্যে ঘেরা। এখন পর্যন্ত যার পুরোপুরি কূল-কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান। তবে প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান থেকে এ বিষয়ে জানার চেষ্টা করা হয়। অ্যান্টার্কটিকার বরফের নিচে কী রয়েছে তা জানতে বিমান থেকে পাঠানো হয় বেতার তরঙ্গ।

তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিধ্বনি বিশ্লেষণ করে অনেক বিষয়েই ধারণা পাওয়া যায়। বরফের নিচে কেমন দুনিয়া অপেক্ষা করছে, সেটা নিয়ে নানা জল্পনা-কল্পনা করেন বিজ্ঞানী, গবেষকরা। অ্যান্টার্কটিকার বরফ ৪.৭ কিলোমিটার পুরু। সেখানে পানির গভীরতা এতই বেশি, ৫টি বুর্জ খলিফা একটির পর একটি বসালে এর সমান হবে।

বরফের নিচে লুকিয়ে আছে লাখ লাখ বছরের পুরোনো রহস্য। যার নিচে রয়েছে প্রাণ ও জীবনের অস্তিত্বও। ২০২২ সালে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, অ্যান্টার্কটিকার একটি অংশে ফাটল দেখা গেছে। সেই ফাটলের ৫০০ মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেন। যেখানে অস্বাভাবিক নড়াচড়া করছে, এমন অবজেক্ট ধরা পড়ে। পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন, বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের দল রয়েছে। সেখানে সুড়ঙ্গের মতো গোপন নদীর সন্ধানও পাওয়া গেছে।

চিংড়ির মতো বিশেষ প্রাণের সন্ধান পান তারা। ৫০০ মিটার গভীরে এই প্রাণীগুলো কী খেয়ে বাঁচে, তাও একটি বড় রহস্যের বিষয়। ধারণা করা হয়, একটা সময় এখানে গাছপালা ছিল। ২০২২ সালে এখানকার একজন নাবিক দৈত্যাকৃতির জেলিফিশ দেখতে পেয়েছিলেন, যা লম্বায় ৩৩ ফুট।

এ ধরনের জেলিফিশ সাধারণত সমুদ্রের তিন হাজার পাঁচশ ফুট গভীরে দেখা যায়। কিন্তু অ্যান্টার্কটিকার সমুদ্র তলদেশে বিষয়টি রহস্য হিসেবেই রয়ে গেছে। সবচেয়ে সাড়া জাগানো বিষয় হচ্ছে, সেখানে নতুন এক ভূ-খণ্ডের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

অ্যান্টার্কটিকার বরফের নিচে কয়েক লাখ বছর ধরে ঢাকা পড়ে আছে সেই রহস্যময় গুপ্তধন। নতুন ভূখণ্ডটি বরফের দুই কিলোমিটার গভীরে অবস্থিত। যার আয়তন ৩২ হাজার বর্গকিলোমিটারের মতো। অর্থাৎ আকারে এটি বেলজিয়ামের চেয়েও বড়। সময়ের আবর্তনে বরফের নিচে ঢাকা পড়ে যায় ভূখণ্ডটি। বলা হচ্ছে, এ সম্পর্কে জানতে আরও বিস্তর গবেষণা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X