কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় সৈকতে এক রাতে মারা গেল ৫১ তিমি

প্রায় ১০০ তিমির একটি দল সমুদ্রসৈকতে আটকা পড়েছিল। ছবি : সংগৃহীত
প্রায় ১০০ তিমির একটি দল সমুদ্রসৈকতে আটকা পড়েছিল। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি প্রত্যন্ত সমুদ্রসৈকতে আটকা পড়ে ৫১টি পাইলট তিমি মারা গেছে। আজ বুধবার (২৬ জুলাই) ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এ তথ্য জানিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের পার্থ শহর থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের চেইনেস সৈকতে এ ঘটনা ঘটেছে। আটকা পড়া এই তিমির দলে প্রায় ১০০ তিমি ছিল। জীবিত তিমিদের সাগরে ফেরত পাঠাতে সমুদ্র বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন।

এক বিবৃতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস বলছে, দুঃখজনকভাবে, ‘সমুদ্রসৈকতে আটকা পড়ে এক রাতের মধ্যে ৫১টি তিমি মারা গেছে। জীবিত বাকি ৪৬টি তিমিকে সাগরে ফেরত পাঠাতে আমরা স্বেচ্ছাসেবী ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছি।’

আরও পড়ুন : থাই সৈকতে ভেসে এলো হাজার হাজার মৃত মাছ

বুধবার বিকেলে পিটার হার্টলি বলেন, ‘জীবিত তিমিগুলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদের যথেষ্ট শক্তিশালী মনে হলে সাগরে ছেড়ে দেওয়া হবে।’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সমুদ্রসৈকতে পাইলট তিমিদের গণহারে আটকা পড়ার ঘটনা নতুন নয়। গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপপুঞ্জের সমুদ্রসৈকতে আটকা পড়ে প্রায় ৫০০ পাইলট তিমি মারা যায়।

তবে ঠিক কী কারণে পাইলট তিমি গণহারে আটকা পড়া, তা এখনো সম্পূর্ণ বুঝে উঠতে পারেননি বিজ্ঞানীরা। এই তিমিগুলো অত্যন্ত মিশুক প্রকৃতির হয়ে থাকে। ফলে কোনো একটি তিমি বিপদে পড়লে দলের বাকি সদস্যরাও একই পরিণতি বরণ করে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১০

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১১

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১২

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৩

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৪

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১৫

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১৬

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১৭

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৮

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৯

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

২০
X