কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি উপকূলে ঘুরছিল বিপন্ন তিমি হাঙর, গাজায় গিয়ে ধরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি উপকূলের কাছে সম্প্রতি দেখা গেছে একটি তিমি হাঙর। সেটি আপন মনে তুলনামূলক অগভীর পানিতে ঘুরে বেড়াচ্ছিল। দৃশ্যটি স্থানীয়দের মনে নতুন মাত্রা যোগ করে। কিন্তু ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, সেটি আর দেখা যাবে না। সম্ভবত একই হাঙর গাজার সীমানায় গিয়ে ফিলিস্তিনিদের হাতে ধরা পড়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, গাজার বাসিন্দারা উপত্যকার সমুদ্রসৈকতে একটি হাঙরের চারপাশে ভিড় করছে। সম্ভবত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি উপকূলে দেখা যাওয়া সেই তিমি হাঙরটিই ধরা পড়েছে। হাঙরটিকে শিকার করা হয়েছিল নাকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে তা স্পষ্ট নয়। তবে হাজার হাজার গাজাবাসী এটি দেখার জন্য চারপাশ ঘিরে হৈ-হুল্লোড় করছেন। এ সময় অনেককে ভিডিও করতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা গেছে, উপচেপড়া ভিড়ের মধ্যেই একটি দল দড়ি দিয়ে বেঁধে হাঙরটি তীরে তুলে আনছেন। মানুষের ঠাসাঠাসিতে দলটি ঠিকভাবে কাজটি করতে পারছে না। দলটি দড়ি ধরে টান দিতেই হাজারো মানুুষ উল্লাসে ফেটে পড়ছেন।

শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েল এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে বলেছে, গাজায় একটি তিমি হাঙর ধরা পড়েছে। আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে, সম্প্রতি ইসরায়েলি উপকূলের কাছে ঘুরে বেড়ানো সেই হাঙর এটি।

তিমি হাঙরের বৈজ্ঞানিক নাম Rhincodon typus। ইংরেজি : whale shark। Rhincodontidae পরিবারের এক প্রজাতির হাঙর এটি। এ প্রজাতি সামুদ্রিক বাস্তুসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক বাস্তুসংস্থানিক বিপর্যয় রোধে তিমি হাঙরের অবদান অনেক। কিন্তু এটি বর্তমানে বিপন্ন। তাই বিশ্বের বিভিন্ন দেশে আইন করে প্রজাতিটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তেমনি বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X