কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষ থেকে নেকড়ে হতে ২৬ লাখ টাকা খরচ করেছেন তিনি

ছোট থেকেই নিজেকে নেকড়ে রূপে দেখার স্বপ্ন দেখতেন তোরু উয়েদা। ছবি : সংগৃহীত
ছোট থেকেই নিজেকে নেকড়ে রূপে দেখার স্বপ্ন দেখতেন তোরু উয়েদা। ছবি : সংগৃহীত

ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন নিজেকে নেকড়ে রূপে দেখবেন। স্বপ্ন পূরণে ২৬ লাখ টাকা খরচ করেছেন জাপানি এক যুবক। শেষ অব্দি তার এই স্বপ্ন পূরণও হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম তোরু উয়েদা। তিনি পেশায় একজন প্রকৌশলী। চলতি বছরের শুরুতে তাকে নেকড়ের পোশাকটি হস্তান্তর করা হয়েছে। এ জন্য জাপানি মুদ্রায় খরচ হয়েছে ৩০ লাখ ইয়েন। বাংলাদেশি টাকায় যার অর্থমূল্য ২৬ লাখের বেশি। এই পোশাক পরে তিনি অনেক ছবি তুলেছেন। তার এই অদ্ভুত পোশাকের গল্প আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

জেপেট ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠান তার এ পোশাকটি তৈরি করেছে। প্রতিষ্ঠানটি সিনেমা ও টিভি অনুষ্ঠানের জন্য বিশেষ বিশেষ পোশাক ও কস্টিউম তৈরি করে থাকে।

আরও পড়ুন : জাপান সাগরে রাশিয়া ও চীনের যৌথ মহড়া

জেপেট দলের সঙ্গে বৈঠকের সময় উয়েদা বলেছিলেন, মানুষের আকৃতির ন্যায় তিনি নেকড়ের একটি পোশাক চান। তবে সেটি যতটা সম্ভব বাস্তবসম্মত হতে হবে। এমনকি ওই পোশাক পরে যেন স্বাভাবিকভাবে হাঁটা-চলা করা যায় সেই শর্তও দিয়েছিলেন তিনি।

জেপেট বলছে, তোরু উয়েদার এই নেকড়ে পোশাকটি তৈরি করতে তাদের চারজন কর্মীর সাত সপ্তাহ সময় লেগেছে।

৩২ বছর বয়সী উয়েদা বলেন, ‘এই পোশাক পরলে মনে হয় আমি আর মানুষ নেই। আমি সব ধরনের মানবীয় সম্পর্ক থেকে মুক্ত। সব ঝামেলা, কাজ ও অন্যান্য বিষয় ভুলে যাই।’

এমনকি এই পোশাক পরলে শক্তিশালী অভিজ্ঞতা হয় বলেও দাবি করেছেন উয়েদা। তিনি বলেন, ‘আমি যখন আয়নায় তাকাই, একটি নেকড়ে দেখতে পাই। তবে আমি ওয়্যারউলফ নই।’

এর আগে জাপানের আরেক ব্যক্তির জন্য কুকুরের একটি পোশাক তৈরি করেছিল এই একই কোম্পানি। ওই ব্যক্তি নিজেকে কুকুর হিসেবে দেখতে চেয়েছিলেন। হাইপাররিয়ালিস্টিক পোশাক পরে ওই ব্যক্তিকে ঠিক কুকুরের মতোই দেখাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, একজনের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১০

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১১

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১২

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৩

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১৪

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৫

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৬

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৭

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৮

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৯

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

২০
X