কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বছরে টাকা জমাতে পারেন যে ৭ উপায়ে

সঞ্চয় করার প্রতীকী ছবি
সঞ্চয় করার প্রতীকী ছবি

দীর্ঘদিন ধরে টাকা জমানো বা সঞ্চয়ের চেষ্টা করছেন, কিন্তু পারছেন না? এই সমস্যা শুধু আপনার একার নয়, আমাদের অনেকের।

বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা চাট্টিখানি কথা নয়। সীমিত আয়ের মানুষের জন্য কাজটা বেশ মুশকিলও বটে। তবে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। আপনার যদি অঢেল সম্পদ না থাকে, তাহলে বিপদ-আপদে এই সঞ্চয়ই হবে মূল ভরসা। কিন্তু টাকা জমাবেন কীভাবে? চলুন, জেনে নেওয়া যাক টাকা জমানোর সাত উপায়।

খরচবিহীন দিনযাপন

সপ্তাহে অন্তত একটি দিন খরচহীন কাটান। ছুটির দিনটাকে বেছে নিতে পারেন। এই দিনে কোনো অর্থ খরচ করবেন না। বাড়িতে থাকা উপকরণেই দিনটি পার করুন।

কম কিনুন, সস্তায় কিনুন

প্রয়োজন ছাড়া কখনোই কিছু কিনবেন না। পোশাক, ফ্যাশনের অনুষঙ্গসহ বহু জিনিস প্রায়ই কেনার দরকার পড়ে না। যত্ন করে ব্যবহার করলে দিব্যি বহুদিন চলে যায়। আর যখন যা কিনবেন, সেটির জন্যও অতিরিক্ত ব্যয় করবেন না।

টেকসই উপকরণ ব্যবহার করুন

এমন জিনিস বেছে নিন, যা বহুবার ব্যবহার করা যায়। যেমন টিস্যু পেপারের বিকল্প হিসেবে রুমাল। ওয়ানটাইম সামগ্রী এড়িয়ে চলুন। এমন কাপড় কিনুন, যেটির রং পাকা। তা ছাড়া বহু জিনিসই কিন্তু রিসাইক্লিং বা আপসাইক্লিং করা যায়।

খরচ যা করবেন, নগদে করুন

জীবনযাপনের জন্য কিছু খরচ তো আপনাকে করতেই হবে। এই খরচ করুন নগদ টাকায়। অর্থাৎ কার্ডের ব্যবহার এড়িয়ে চলুন। কার্ডে খরচ করলে বেহিসাবি হয়ে পড়ার ঝুঁকি থাকে। এ ছাড়া মুঠোফোনভিত্তিক লেনদেনে ক্যাশব্যাকের সুযোগ পেলেন, তাহলে সেটি কাজে লাগাতে পারেন।

বাইরের খাবার খাবেন না

বর্তমানে বাইরে খেতে যাওয়া একটি ট্রেন্ডে পরিণত হয়েছে। টাকা জমাতে বা ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা লাভ করতে হলে এ অভ্যাস পরিত্যাগ করতে হবে। অফিসের খাবার বাড়ি থেকে নিয়ে যান।

ঘরের খাবারেও খরচ কমান

তালিকা ছাড়া বাজার করবেন না। কখনোই অতিরিক্ত পদ রান্না করবেন না। কম খরচে আমিষসহ সব পুষ্টি উপাদান গ্রহণ করতে চেষ্টা করুন। যেসব খাদ্য উপকরণের খোসা ও বীজ খাওয়া যায়, সেগুলো ফেলবেন না।

অন্যান্য অপচয়ও এড়িয়ে চলুন

পরিকল্পনা করে খরচ করুন। বিদ্যুৎ ও অন্যান্য শক্তির অপচয় রোধ করুন। দিনের আলো কাজে লাগান। সিনেমা হলে না গিয়ে বাড়িতে সিনেমা দেখুন। খুব প্রয়োজন না পড়লে জিমনেসিয়ামের পরিবর্তে বাড়িতে শরীরচর্চা করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X