লিসবন, পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শাহজাদা করিম আল-হুসেনী আগা খান চতুর্থ আর নেই

শাহজাদা করিম আল-হুসেনী আগা খান চতুর্থ। ছবি : কালবেলা
শাহজাদা করিম আল-হুসেনী আগা খান চতুর্থ। ছবি : কালবেলা

দেওয়ান অব দ্য ইসমাইলি ইমামত অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছে যে, শাহজাদা করিম আল-হুসেনী আগা খান চতুর্থ, শিয়া ইসমাইলি মুসলমানদের ৪৯তম বংশগত ইমাম (আধ্যাত্মিক নেতা) এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ৮৮ বছর বয়সে লিসবনে ইন্তেকাল করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন।

শাহজাদা করিম আগা খান হজরত মুহাম্মদ (সা.) এর কন্যা হজরত বিবি ফাতেমা এবং নবীজির চাচাতো ভাই ও জামাতা হজরত আলী (রা.), যিনি ইসলামের চতুর্থ খলিফা এবং প্রথম শিয়া ইমাম ছিলেন, তাদের মাধ্যমে সরাসরি বংশধর ছিলেন।

তিনি প্রিন্স আলী খান এবং জোয়ান ইয়ার্ডে-বুলারের জ্যেষ্ঠ পুত্র এবং প্রয়াত স্যার সুলতান মোহাম্মদ শাহ আগা খানের পৌত্র ও ইমাম হিসেবে উত্তরসূরি ছিলেন।

জীবদ্দশায় মহামান্য আগা খান চতুর্থ সর্বদা জোর দিয়ে বলেছেন যে ইসলাম একটি চিন্তাশীল, আধ্যাত্মিক বিশ্বাস যা সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয় এবং মানবজাতির মর্যাদা সমুন্নত রাখে।

তিনি জাতি, লিঙ্গ, বর্ণ বা ধর্ম নির্বিশেষে তার সম্প্রদায় এবং যে দেশগুলোতে তারা বাস করে সেখানকার জনগণের জীবনযাত্রার উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন।

তিনি বিশ্বের অন্যতম বৃহত্তম বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা ও পরিচালনা করেছেন যা বিশ্বের সবচেয়ে ভঙ্গুর ও অনুন্নত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীকে সেবা প্রদান করে। তিনি বিশ্বব্যাপী একজন রাষ্ট্রনায়ক এবং শান্তি ও মানব উন্নয়নের রক্ষক হিসেবে সম্মানিত ছিলেন।

৫০তম ইমাম মনোনীত হয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে তার উইল পাঠের পর ঘোষণা করা হবে।

অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা সম্পর্কে শীঘ্রই ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১০

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১১

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১২

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১৩

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১৪

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৫

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৮

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৯

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

২০
X