সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন- উপজেলার তেঁতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০) ও শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, শিবপুর গ্রামের মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের বেড়ার সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার সকালে নিজ ক্ষেতে টমেটো তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন মনিরুল ইসলাম। বিষয়টি বুঝতে পেরে পাশের ঘের মালিক আব্দুর রহিম এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, বিদ্যুৎস্পর্শে দুজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১০

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১১

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১২

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৩

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৪

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৫

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৬

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৭

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৮

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৯

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

২০
X