বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিরে আসতে পারে ‘স্বৈরশাসনের যুগ’

স্বৈরশাসনের যুগ
জাতিসংঘের সদর দপ্তর। ছবি : সংগৃহীত

স্বৈরশাসকদের যুগ ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টার্ক। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বার্ষিক অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ সতর্ক করেন। খবর এএফপির।

টার্ক বলেন, বিশ্ব এখন খুবই বিপজ্জনক এক অবস্থার মধ্যে রয়েছে, যেখানে স্বৈরাচারীরা কর্তৃত্ব বিস্তার করছে। বিশ্বব্যাপী মানবাধিকার দমন করা হচ্ছে।

তিনি এ বিষয়ে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে বর্তমান বিশ্ব পরিস্থিতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তন ও চীনের প্রভাব বিস্তারের সঙ্গে তার মন্তব্য সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, একটির পর একটি মানবাধিকার খর্ব করা হচ্ছে, কারণ শাসকরা জনগণের ক্ষমতায়নকে ভয় পায়।

তিনি আরও বলেন, যুদ্ধ পরিচালনাকারী সরকারগুলো আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদকে অগ্রাহ্য করছে, যার ফলে সাধারণ মানুষ তাদের খাদ্য, পানি ও শিক্ষার অধিকার হারাচ্ছে।

ভলকার টার্ক জানান, বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এখন সংকুচিত। স্বৈরশাসক ও ক্ষমতাধর ব্যক্তিরা এই ভিত্তি দুর্বল করে দিচ্ছে। বর্তমানে একনায়কতান্ত্রিক সরকারগুলো বিশ্বের মোট অর্থনীতির এক-তৃতীয়াংশ নিয়ন্ত্রণ করছে, যা ৩০ বছর আগের তুলনায় দ্বিগুণ।

মানবাধিকার ও আইনের শাসন যেন ব্যক্তি, সমাজ ও আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি থাকে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X