কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিরছেন মহাকাশে আটকে পড়া দুই নভোচারী

৯ মাস ধরে মহাকাশে আটকা পড়ে আছেন বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ছবি : সংগৃহীত
৯ মাস ধরে মহাকাশে আটকা পড়ে আছেন বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। ছবি : সংগৃহীত

মাত্র আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি জমিয়েছিলেন মার্কিন দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কিন্তু তাদের বহনকারী পরীক্ষামূলক ওই মহাকাশযানে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায়, আট দিনের সেই যাত্রা ৯ মাসে বদলে যায়। অবশেষে ৯ মাসের বেশি সময় মহাকাশের কারাগারে আটকে থাকার পর এবার তাদের পৃথিবীতে ফেরার পথ সুগম হয়েছে।

কয়েকজন নতুন ক্রু নিয়ে স্পেসএক্সের একটি ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করেছে। আর তাতেই আটকে পড়া দুই মহাকাশকারীর পৃথিবীতে ফেরার পথ খুলে গেছে। চলতি সপ্তাহের শেষ দিকে ওই দুজন মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর দিকে রওনা দেবে স্পেসএক্সের ক্যাপসুলটি। নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসা থেকে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, স্পেসএক্স ক্রু ড্রাগন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নোঙর করে। এর প্রায় পৌনে দুই ঘণ্টা পর একটি হ্যাচ খুলে যেতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই স্পেসএক্স ক্রু ড্রাগনের সদস্যদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতর ঢুকতে দেখা যায়। তখন শূন্য মাধ্যাকর্ষণের মধ্যেই সবাই সবাইকে জড়িয়ে ধরতে দেখা যায়।

বুচ ও সুনিতার সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন নাসার নিক হেগ ও রসকসমসের মহাকাশচারী আলেকজান্ডার গোরবুনভ। আগামী দুই দিন ধরে আন্তর্জাতিক স্টেশনে থাকা কর্মীরা নতুন নোঙর করা সহকর্মীদের কাছে সবকিছু বুঝিয়ে দেবেন। এরপরই তারা পৃথিবীর দিকে রওনা হবেন। তবে নিরাপদে ফিরে আসতে পৃথিবীর আবহাওয়া অনুকূলে থাকা সাপেক্ষে তাদের কিছুটা দেরি হতে পারে।

গেল বছরের জুনের শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ ও সুনিতা। পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তারা। স্পেসএক্সের প্রতিদ্বন্দ্বী বোয়িং এই মহাকাশযানটি বানিয়েছে। কিন্তু কারিগরি ত্রুটির কারণে সেই যানে করে আর পৃথিবীতে ফিরতে পারেননি বুচ ও সুনিতা।

শেষমেশ ওই মহাকাশযানের মিশন কয়েক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। যদিও বোয়িং জোর গলায় বারবার জানায়, তাদের স্টারলাইনার নিরাপদ এবং এটিতে করেই বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু নাসা এ নিয়ে সামান্যতম ঝুঁকি নিতে চায়নি। তাই ক্রু রোটেশনের নির্ধারিত সময়েই বুচ ও সুনিতাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা।

তারা কয়েক মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর সেখানে নোঙর করল স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল। আর তাতে করেই পৃথিবীতে ফিরবেন বুচ ও সুনিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১০

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১১

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১২

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৩

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৪

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৫

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৬

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৭

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৮

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৯

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

২০
X