কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় সোমবার (৩১ মার্চ) ভোরে এই ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এপি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি মূল ভূখণ্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৫ মাইল) এলাকার উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক সুনামি আঘাত হানতে পারে। ফলে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) প্রথমে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলে জানালেও পরে সেটি ৭.০ মাত্রা বলে নিশ্চিত করে। তাদের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে।

টোঙ্গা দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পলিনেশীয় অঞ্চলের একটি দ্বীপরাষ্ট্র। দেশটি ১৭১টি দ্বীপ নিয়ে গঠিত এবং এখানে এক লাখের বেশি মানুষের বসবাস। এর বেশিরভাগ জনগণ মূল দ্বীপ টোঙ্গাটাপুতে বসবাস করেন।

টোঙ্গা অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত। দেশটির বেশিরভাগ দ্বীপ সাদা বালুময় সৈকত, প্রবাল প্রাচীর এবং ঘন গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে ঘেরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১০

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১১

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৫

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৬

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৭

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৮

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৯

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

২০
X