কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলীয় নারীর মস্তিষ্কে পাওয়া গেল জীবন্ত কৃমি

উদ্ধারকৃত কৃমি। ছবি : সংগৃহীত
উদ্ধারকৃত কৃমি। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে একটি জীবন্ত কৃমি পাওয়া গেছে। বিশ্বে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। চিকিৎসকরা বলছেন, বিশ্বাস করার মতো ঘটনা না হলেও ওই নারীর মস্তিষ্ক থেকে জীবন্ত কৃমি উদ্ধার করা হয়েছে।

নিউরো সার্জন ডা. হরি প্রিয়া বন্দী আক্রান্ত নারীর মস্তিষ্ক থেকে আট সেন্টিমিটার একটি কৃমি বের করে এনেছেন। আক্রান্ত ওই নারী অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব নিউ সাউথ ওয়েলসের একজন বাসিন্দা। তিনি ২০২১ সালের জানুয়ারির শেষের দিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি হন, তারপরে ক্রমাগত শুকনো কাশি, জ্বর এবং রাতে ঘাম হতো। পাশাপাশি নিয়মিত ভুলে যাওয়া রোগ এবং বিষণ্নতা পেয়ে বসে তাকে। চিকিৎসকরা জানান, লাল পরজীবী কৃমিটি আক্রান্ত নারীর মস্তিষ্কে দুই মাস ধরে ছিল।

ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগ চিকিৎসক ডা. সঞ্জয় সেনানায়ক বলেন, এটা এমন একটা কিছু যা আপনি নিয়মিত দেখতে পাবেন না। আপনি যখন কারও মস্তিষ্কে অস্ত্রোপচার করবেন তখন জীবিত কিছু দেখার আশা করবেন না। আমরা জানি কিছু পরজীবী মানুষের মস্তিষ্কে প্রবেশ করতে পারে, কিন্তু এটা প্রায় ৮ সেন্টিমিটার এবং এটি নড়াচড়া করছিল। যা আগে কখনো ঘটেনি।

উদ্ধারকৃত কৃমিটির বৈজ্ঞানিক নাম ওফিডাসকারিস রবার্টসি। এটি সাধারণত পাইথনে পাওয়া যায় এবং এর আগে মানুষের শরীরে এই ধরনের কৃমির অস্তিত্ব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই নারী সম্ভবত তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশ থেকে ওয়ারিগাল গ্রিনস নামের ঘাস সংগ্রহ করার সময় কৃমিটি তার শরীরে প্রবেশ করেছে।

ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালের লেখক ও প্যারাসিটোলজির বিশেষজ্ঞ মেহরাব হোসেন মনে করছেন, রান্নার জন্য দূষিত ঘাস ব্যবহার করার ফলে এই কৃমি দ্বারা আক্রান্ত হয়েছেন ওই নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X