কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৪ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র ১৪০ টাকায় মিলছে সুখ!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাত্র ১৪০ টাকায় হ্যাপিভাইব নামের একটি প্রতিষ্ঠান সুখ বিক্রি করছে নাইজেরিয়ায়। ক্লায়েন্টদের হয়ে তাদের চাহিদা অনুযায়ী ফোনকলের মাধ্যমে প্রিয় মানুষটির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ভালোবাসা, উৎসাহ, সুখ কিংবা আনন্দ। এমনই আরও অনেক সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এ জন্য গুনতে হবে স্থানীয় মুদ্রায় ১ হাজার নাইরা, যা বাংলাদেশি মুদ্রায় ১৪০ টাকা। খবর আল জাজিরার।

অনেকেই আছেন, যারা নিজেদের মনের কথা গুছিয়ে বলতে পারেন না। প্রিয়জনকে বোঝাতে পারেন না কতটা ভালোবাসেন, কিংবা কোনো বিশেষ দিনে জানাতে শুভেচ্ছা পারেন না, নিজের ভুল বুঝতে পারার পর ক্ষমা চাওয়ার সাহসও হয়ে ওঠে না অনেকের। এসব মানুষের জন্যই সুখের দেবদূত হয়ে আবির্ভূত হয়েছে হ্যাপিভাইব। ১ হাজার নাইরার বিনিময়ে প্রিয় মানুষটির কাছে ক্লায়েন্টের মনের কথা পৌঁছে দেওয়া হয়। ফলে অনেক সম্পর্কে আবারও ফিরে আসে সুখ।

করোনাকালীন ঘরবন্দি নিঃসঙ্গ মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ফ্রিতে কল দেয়ার আগ্রহ দেখিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। এতে ব্যাপক সাড়া পাওয়ায় বন্ধু স্ট্যানলি এমবেলুকে নিয়ে খুলে ফেলেন সুখ বিক্রির কোম্পানি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি কল করেছেন তারা।

চুকউমা জানান, একবার এক নারীকে কল দেওয়ার পর সে আনন্দে কাঁদতে শুরু করে। তাকে এভাবে কাঁদতে দেখে আমি অবাক হয়েছিলাম। পরে কোম্পানি খুলি। যখন কেউ এসে বলে আপনি আমাকে বিয়ে করতে সাহায্য করেছেন, বাবার সঙ্গে সম্পর্ক ঠিক হতে সাহায্য করেছেন সেই অনুভূতিটা অসাধারণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X