কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:০২ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ
গ্রিস উপকূলে নৌকাডুবি

এখনও নিখোঁজ ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী

এখনও নিখোঁজ ৫ শতাধিক অভিবাসনপ্রত্যাশী

গ্রিস উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় এখনও ৫০০ জনের বেশি নিখোঁজ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জেরেমি লরেন্স বলেছেন, এটা ভয়ংকর ঘটনা। ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে।

এ ভয়ংকর প্রাণহানির ঘটনায় মানুষ পাচারকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। ‘ পাশাপাশি এটাও পরিষ্কার করেছে যে সাগরে অনুসন্ধান ও উদ্ধার ‘আইনি ও মানবিকভাবে অপরিহার্য’।’ যোগ করেন লরেন্স।

নিখোঁজদের সন্ধানে সাগরে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

১৩ জুন গভীর রাতে দক্ষিণ গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে গ্রিসের কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় ৭৯ জনের মরদেহ উদ্ধারের কথা জানায় গ্রিসের কোস্টগার্ড।

গ্রিসের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আইওনিস সারমাস বলেছেন, নৌকাটি কী কারণে ডুবেছে তা নির্ধারণ করতে ‘বাস্তব তথ্য’ ও ‘প্রযুক্তির ভিত্তিতে’ তদন্ত করে দেখা হবে।

নৌকাটি ডুবেছে গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে। গ্রিসের গণমাধ্যম ইআরটি জানায়, কর্তৃপক্ষ স্যাটেলাইট ফোনের মাধ্যমে ওই নৌকাটির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করে্ ও সাহায্যের প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেখান থেকে তারা কোনো সাহায্য নিতেও অস্বীকৃতি জানায়। তারা বারবার বলে, ‘আমরা ইতালিতে যাওয়া ছাড়া আর কিছুই চাই না।’

এর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে নৌকা থেকে কেউ একজন গ্রিসের কোস্টগার্ডকে বার্তা পাঠায় যে, তাদের জলযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এর কিছুক্ষণ পরই নৌকাটি উল্টে যায় এবং ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পুরোপুরি ডুবে যায়।

এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হলেও প্রবল বাতাসের কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেজর মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুসহ মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

১০

ভারত / ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক

১১

খারাপ স্বপ্ন দেখলে কী করতে হবে? যা বলা হয়েছে হাদিসে

১২

কুয়াকাটায় জেলের জালে ২০ কেজির বিরল সামুদ্রিক শোল

১৩

চিরকুট পাঠিয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

১৪

সাগরে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

১৫

ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না ২ আর্জেন্টাইন ফুটবলার, ভিডিও ভাইরাল

১৬

ফাইনাল হারের পর আর্জেন্টিনায় পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ

১৭

একদিন পিছিয়েছে ২৭ জুলাইয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা

১৮

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ৮টি হালাল ব্যবসা

১৯

ভারত / ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের টিয়ার গ্যাস ও লাঠিচার্জ

২০
X