রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে ‘অন্ধকারে ডুবিয়ে’ দিলেন এক তরুণ। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, লোহা কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই তরুণ। যে কোনো সময় প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। নির্দ্বিধায় কেটে গেছেন গ্রামের বিদ্যুতের লাইন।

তবে এ ঘটনার পেছনের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর দাবি, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে এমন কাণ্ড ঘটান ওই তরুণ। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কোথায় ঘটেছে ঘটনাটি, সেটিও পরিষ্কার নয়।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।’ আরেকজনের মন্তব্য, ‘কথায় বলে প্রেম অন্ধ, কিন্তু এই প্রেমে তো পুরো গ্রাম অন্ধ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X