কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে 'তারেক রহমান : সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা অ্যাকাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আদর্শ প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থটি লিখেছেন ডা. মওদুদ আলমগীর পাভেল ও ড. সাইমুন পারভেজ। ১১০ পৃষ্ঠার এই বইটিতে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য ও স্থিরচিত্র।

রাজনীতিতে আসার ইতিহাসের পাশাপাশি '২৪-এর গণঅভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা এবং বিএনপির ৩১ দফায় তার ভূমিকাসহ শেখ হাসিনা সরকারের সময় তার দেওয়া নির্বাচিত কয়েকটি ভাষণও স্থান পেয়েছে বইয়ে।

এছাড়া এই বইয়ে স্থান পেয়েছে তারেক রহমানের রাজনীতি এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অজানা বিষয়ে এক্সক্লুসিভ দুইটি দীর্ঘ সাক্ষাৎকার।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X