কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মেঘের মধ্যে মিলল প্লাস্টিক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেঘের মধ্যে প্লাস্টিক কণা পেয়েছেন জাপানের গবেষকরা। এসব প্লাস্টিক কণা জলবায়ু পরিবর্তনের ওপর প্রভাব রাখতে পারে বলে জানিয়েছেন তারা। তবে ঠিক কীভাবে তা প্রভাব ফেলবে জানাতে পারেননি বিজ্ঞানীরা। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জাপানি বিজ্ঞানীদের এই গবেষণাকর্মটি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেটারস জার্নালে প্রকাশিত হয়েছে। সেখানে তারা বলেছেন, মাউন্ট ফুজি ও মাউন্ট ওয়ামা পর্বতে আরোহণ করে সেখান থেকে জাপানি বিজ্ঞানীরা মেঘের কণা সংগ্রহ করেন। এরপর সেগুলোর পদার্থগত ও রাসায়নিক দিক থেকে কি কি বৈশিষ্ট্য আছে তা বিশ্লেষণ করতে উন্নত ইমেজিং কৌশল ব্যবহার করেন। এ পদ্ধতি ব্যবহার করে এসব নমুনায় ভিন্ন ভিন্ন পলিমার দেখতে পান। এক ধরনের রাবার পাওয়ার কথাও তারা জানিয়েছেন।

বিজ্ঞানীদের এই দলটি সংগৃহীত নমুনায় ৯টি বিভিন্ন ধরনের পলিমার এবং এক ধরনের রাবার শনাক্ত করেছেন। এসবের আকার ৭ দশমিক ১ থেকে ৯৪ দশমিক ৬ মাইক্রোমিটার।

গবেষণা দলের প্রধান এবং ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের হিরোশি ওকোচি বলেন, যদি প্লাস্টিক বায়ু দূষণ সমাধান না করা হয় তাহলে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি বাস্তবে পরিণত হতে পারে। ভবিষ্যতে এটি গুরুতর পরিবেশগত ক্ষতির কারণ হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X