বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয়ে মেঘনা আলম

মেঘনা আলমI ছবি : সংগৃহীত
মেঘনা আলমI ছবি : সংগৃহীত

হঠাৎ করেই মিস আর্থ খ্যাত মেঘনা আলম অভিনয়ে জগতে পদার্পণ করলেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।

নাটকের গল্পে একটি বিশেষ মিশন নিয়ে পর্দায় হাজির হচ্ছেন মেঘনা আলম। মিশন শেষ হলেই তার চরিত্রটি গল্প থেকে বিদায় নেবে। প্রথম দৃশ্যেই অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে তার পর্দা উপস্থিতি, যা তৈরি করেছে মজার ও কৌতূহলোদ্দীপক মুহূর্ত। দর্শকরা তাকে দেখতে পাবেন নাটকের ২৭তম পর্বে, যা প্রচার হবে ৩ জানুয়ারি, শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।

নাটকে অভিনয় নিয়ে মেঘনা আলম বলেন, “মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল—একদিন মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার।”

তিনি আরও জানান, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখায় নির্মিত ‘মহল্লা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনে তার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা ছিল দারুণ উপভোগ্য।

মেঘনা আলমের ভাষায়, তাকে ঘিরে তৈরি হওয়া মিডিয়া হাইপ ও জনপ্রিয়তার কারণে অনেকের কাছেই তিনি আগেই অভিনেত্রী হিসেবে পরিচিত হয়ে ওঠেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে তার নাম উঠে আসে। “এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সংশোধন করতে হবে না। আমি সত্যিই একজন অভিনেত্রী—হা হা,” বলেন তিনি।

তিনি জানান, বৈশাখী টিভির জনপ্রিয় সিরিয়াল ‘মহল্লা’তে অভিনয়ের প্রস্তাব পেয়ে এবং ফরিদুল হাসানের মুখে স্ক্রিপ্ট শুনে তার আগ্রহ আরও বেড়ে যায়। চরিত্রটি যেন তাকে ঘিরে ছড়িয়ে পড়া নানা ভুয়া প্রোপাগান্ডার সঙ্গেই মিলে যায়, এই মজার মিল থেকেই কাজটিতে রাজি হন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X