কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় তিমির আক্রমণে একজনের মৃত্যু

অস্ট্রেলীয় উপকূলে ১০টি বড় এবং ২০টি ছোট প্রজাতির তিমি রয়েছে। ছবি : সংগৃহীত
অস্ট্রেলীয় উপকূলে ১০টি বড় এবং ২০টি ছোট প্রজাতির তিমি রয়েছে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার লা পেরোস উপকূলে নৌকায় করে মাছ ধরার সময় তিমির আক্রমণের শিকার হয়ে একজন নিহত এবং আরেকজন আহত হয়েছে। লা পেরোস এলাকাটি সিডনি থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ ঘটনার পরপর ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তিমির সঙ্গে সংঘর্ষের কারণে নৌকাটি সম্ভবত উল্টে যায়। এরপর ওই ব্যক্তিরা পানিতে পড়ে যায়।

নৌপুলিশের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট সিওভান মুনরো বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী তিমির হামলায় নৌকাটি ভেঙে যায়।

কর্মকর্তারা বলছেন, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। আর ৫৩ বছর বয়সী দ্বিতীয় ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

অস্ট্রেলীয় উপকূলে ১০টি বড় এবং ২০টি ছোট প্রজাতির তিমি রয়েছে। তবে এই অঞ্চলে তিমির আক্রমণে মৃত্যুর ঘটনা বিরল। নিউ সাউথ ওয়েলসের এক প্রতিমন্ত্রী এই ঘটনাকে ‘সম্পূর্ণ বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১০

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১২

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৫

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৬

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৭

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৮

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৯

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

২০
X