কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:২৭ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

২২০ ব্যক্তি ও ২৫ প্রতিষ্ঠানের প্রতি সরকারের আচরণে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এসব দেশে অন্তত ২২০ ব্যক্তি ও ২৫ প্রতিষ্ঠান সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীর লাগাতার হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব দেশের ক্ষমতাসীন সরকার ও প্রভাবশালী গোষ্ঠীকে এমন আচরণ থেকে বের হয়ে ‘ডু নট হার্ম’ নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। প্রতিবেদনে বিশ্বের ৪০টি দেশে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান এমন আচরণের শিকার হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। এ দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি) ‘কো অপারেশন উইথ ইউনাইটেড নেশনস, ইট’স রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড মেকানিজমস ইন দ্য ফিল্ড অব হিউম্যান রাইটস’ শীর্ষক শিরোনামের প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনটির ওপর জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলে আলোচনা চলছে। এ সেশনটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে।

প্রতিবেদনে ২০২২ সালের ১ মে থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে রাষ্ট্র ও ক্ষমতাবানদের উৎপীড়নের শিকার এসব ব্যক্তি ও গোষ্ঠীর সবাই মানবাধিকার তৎপরতা ও সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তবে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ বা প্রকাশ করেনি জাতিসংঘ। তবে অভিযুক্ত দেশগুলোর নাম প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ ছাড়াও তালিকাভুক্ত দেশগুলো হলো ভারত, পাকিস্তান, চীন আলজেরিয়া, আফগানিস্তান, এন্ডোরা, বাহরাইন, বেলারুশ বুরুন্ডি, ক্যামেরুন, কলোম্বিয়া, কিউবা, কঙ্গো, জিবুতি, মিসর, ফ্রান্স, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, সৌদি আরব, লিবিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মিয়ানমার, নিকারাগুয়া, ফিলিপাইন, কাতার, রাশিয়া, দক্ষিণ সুদান, তানজেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, ইয়েমন ও ফিলিস্তিন।

প্রতিবেদন প্রসঙ্গে সোমবার (২ অক্টোবর) জাতিসংঘের মহাসচিব একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘ সব রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি প্রদর্শন ও উৎপীড়নের ব্যাপারে জাতিসংঘ জিরো-টলারেন্স নীতি মেনে চলে। আলাপ-আলোচনা ও সংলাপের ভিত্তিতে যাবতীয় সমস্যার সমাধান সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মহাসচিব বলেন, জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোকে আরও গণতান্ত্রিক করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা প্রতিশোধমূলক মামলাগুলোর প্রতি নিজেদের প্রতিক্রিয়া আরও জোরদার করব। বার্ষিক প্রতিবেদনে এ ধরনের ঘটনা শনাক্ত ও নথিপত্র উপস্থাপনে আমাদের প্রয়াস আরও অব্যাহত থাকবে।

এর আগে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউএনএইচআরসির প্রধান ও জাতিসংঘের সহকারী মহাসচিব ইলজে ব্র্যান্ডস কেহরিস বলেন, বিভিন্ন প্রতিকূলতার কারণে তারা উৎপীড়নের শিকার ব্যক্তি ও গোষ্ঠীগুলোর সঠিক সংখ্যা তুলে আনতে পারেননি। বাস্তবে এই সংখ্যা অনেক বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১০

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১১

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

১২

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

১৩

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

১৪

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

১৫

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

১৭

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১৮

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১৯

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

২০
X