কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৯:২০ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশসহ ৪০ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সদর দপ্তর। ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ ৪০ দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এসব দেশে ২২০ ব্যক্তি ও ২৫ প্রতিষ্ঠান সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীর লাগাতার হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধপরায়ণতার শিকার হচ্ছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এসব দেশের ক্ষমতাসীন সরকার ও প্রভাবশালী গোষ্ঠীকে এমন আচরণ থেকে বের হয়ে ‘ডু নট হার্ম’ নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি) ‘কো অপারেশন উইথ ইউনাইটেড নেশনস, ইট’স রিপ্রেজেন্টেটিভস অ্যান্ড মেকানিজমস ইন দ্য ফিল্ড অব হিউম্যান রাইটস’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে এসব দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। রিপোর্টটি নিয়ে জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলে আলোচনা চলছে। এ সেশনটি আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে।

রিপোর্টটিতে ২০২২ সালেরর ১ মে থেকে শুরু করে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে রাষ্ট্র ও ক্ষমতাবানদের উৎপীড়নের শিকার এসব ব্যক্তি ও গোষ্ঠীর সবাই মানবাধিকার তৎপরতা ও সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, চীন, আলজেরিয়া, আফগানিস্তান, এন্ডোরা, বাহরাইন, বেলারুশ বুরুন্ডি, ক্যামেরুন, কলোম্বিয়া, কিউবা, কঙ্গো, জিবুতি, মিসর, ফ্রান্স, গুয়েতেমালা, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, ইসরায়েল, সৌদি আরব, লিবিয়া, মালদ্বীপ, মালি, মেক্সিকো, মিয়ানমার, নিকারাগুয়া, ফিলিপাইন, কাতার, রাশিয়া, দক্ষিণ সুদান, তানজেনিয়া, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ভিয়েতনাম, ভেনেজুয়েলা, ইয়েমন ও ফিলিস্তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X