কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৩ জুলাই) সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৭৫ দশমিক ২১ ডলারে নেমে আসে। গত শুক্রবার তা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছিল।

একই সঙ্গে ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। আগের দিন এই অপরিশোধিত তেলের দাম বেড়েছিল ১ দশমিক ১ শতাংশ।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বৃদ্ধির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে, যদিও ওপেক ও সহযোগী দেশগুলো তেলের দাম বাড়াতে উৎপাদন কমিয়েই যাচ্ছে।

সদ্য বিদায়ী জুন মাস পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম টানা চতুর্থ প্রান্তিক ধরে কমেছে। সেই সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দামও দুই প্রান্তিকে কমেছে। কারণ হিসেবে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি গতি হারানোর কারণে বৈশ্বিক অর্থনীতি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার জেরে জ্বালানি তেলের দাম কমেছে।

গত বছর থেকে ফেডারেল রিজার্ভসহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করে মূল্যস্ফীতি মোকাবিলার চেষ্টা করছে। এতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। কিন্তু সে দেশের মূল্যস্ফীতির হার এখনো ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি, তাই ফেড আবারও নীতি সুদহার বৃদ্ধি করতে পারে- এমন সম্ভাবনা আছে।

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের এক নোটে বলা হয়েছে, নীতি সুদহার নিয়ে আগ্রাসী অনেক মন্তব্য করা হচ্ছে। এতে বৈশ্বিক অর্থনীতির চাহিদা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার জেরে জ্বালানি তেলের দাম কমছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X