শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে নতুন নির্বাচন দাবি অস্ট্রেলিয়ান এমপির

অস্ট্রেলিয়ান এমপি অ্যাবিগেল বয়েড। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান এমপি অ্যাবিগেল বয়েড। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে ৭ জানুয়ারি। সরকারও গঠন হয়েছে। তবুও এই নির্বাচন নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। বিরোধীদলের নেতাকর্মীরাসহ অনেকেই নানা মন্তব্য করছেন নির্বাচন ঘিরে।

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকেও মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে। অনেকেই বর্তমান সরকারকে অভিনন্দন জানালেও অনেকেই আবার প্রশ্ন তুলেছে সুষ্ঠু নির্বাচন নিয়ে।

এরই অংশ হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড। তিনি বলেছেন, বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। অস্ট্রেলিয়ার উচিত, বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো।

সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌স পার্লামেন্টে উত্থাপিত 'নোটিশ অব মোশনে' এমন মন্তব্য করেছেন অ্যাবিগেল বয়েড।

অ্যাবিগেল বয়েডের কার্যালয়ের পলিসি অ্যান্ড পার্লামেন্টারি অ্যাডভাইজার পেরিজ কামু প্রেরিত ভিডিওতে এমপিকে বলতে শোনা যায়-

বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি। যার মধ্যে রয়েছে গত ০৭ জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সবমিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন।

২০২৩ সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দসহ গণতন্ত্রের অধিকারের জন্য (লড়াই করা) হাজার হাজার গণতন্ত্রপন্থি কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল।

৭ জানুয়ারির নির্বাচনটি বাংলাদেশের ১২তম সাধারণ নির্বাচন। এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরোধী এবং গণতন্ত্রপন্থি কর্মীদের দুই দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতে, এই নির্বাচনে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ছিল ৪০% এর কম। ২০১৮ সালের নির্বাচনে যেখানে ৮০% এরও বেশি ভোটার উপস্থিতি ছিল।

অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ৭ জানুয়ারির নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেননি৷ বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়াও অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে। যেন বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় যাতে সকল বাংলাদেশি অবাধে এবং গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারেন।

বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে অ্যাবিগেল বয়েড। একই সঙ্গে তার সঙ্গে স্লোগানজুড়ে দিয়েছেন 'ডেমোক্র্যাসি নাউ ফর বাংলাদেশ'।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X