কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অতি-প্রক্রিয়াজাত খাবারে ক্যানসারসহ ৩২ ধরনের স্বাস্থ্যঝুঁকি : গবেষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতি-প্রক্রিয়াজাত খাবার ক্যানসার, হৃদরোগ, মানসিক স্বাস্থ্য সমস্যা, টাইপ ২ ডায়াবেটিসসহ মানবস্বাস্থ্যের ৩২টি ক্ষতিকারক প্রভাবের সঙ্গে সরাসরি যুক্ত বলে গবেষণায় উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আল্ট্রা-প্রসেসড ফুড নিয়ে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় গবেষণা বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়াল (দানাদার খাবার), প্রোটিন বার, কোমল পানীয়, প্যাকেটজাত খাবার এবং ফাস্টফুড এসব আল্ট্রা-প্রসেসড ফুডের মধ্যে রয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ‍ও যুক্তরাজ্যের গড় খাদ্যের অর্ধেকেরও বেশি আল্ট্রা-প্রসেসড ফুড। বিশেষ করে অল্পবয়সী, দরিদ্র বা সুবিধাবঞ্চিত এলাকার বাসিন্দাদের খাদ্য তালিকার ৮০ শতাংশ আল্ট্রা-প্রসেসড ফুড।

গবেষকরা জানান, এই গবেষণাটি করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন মানুষের ওপর। পরে এই গবেষণার বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে মেডিকেল জার্নাল বিএমজেতে। মানবস্বাস্থ্যের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে উচ্চমাত্রার আল্ট্রা-প্রসেসড ফুড, এর ফলে মানুষের খাদ্য তালিকা থেকে আল্ট্রা-প্রসেসড ফুডের পরিমাণ কমিয়ে আনার সুপারিশ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ, ইউনিভার্সিটি অব সিডনি এবং ফ্রান্সের সোরবোন ইউনিভার্সিটিসহ বিশ্বের বেশ কয়েকটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা এই গবেষণায় জড়িত ছিলেন।

মেডিকেল জার্নাল বিএমজেতে প্রকাশিত প্রতিবেদনের সর্বশেষে বলা হয়েছে, ক্যানসার ও মানসিক স্বাস্থ্য সমস্যা, অকাল মৃত্যু, কার্ডিওভাসকুলার, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, শ্বাসযন্ত্র এবং বিপাকীয় স্বাস্থ্য সমস্যাসহ মানবস্বাস্থ্যের ৩২টি ক্ষতিকারক প্রভাবের সঙ্গে আল্ট্রা-প্রসেসড ফুডের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

উল্লেখ্য, প্যাকেটজাত খাবার ও স্ন্যাকস, কোমল পানীয়, চিনিযুক্ত সিরিয়াল এবং রেডি-টু-ইট বা প্রস্তুতকৃত খাবারসহ আল্ট্রা-প্রসেসড ফুড একাধিক শিল্প প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং প্রায়ই এগুলোতে রঙ, ইমালসিফায়ার, ফ্লেভার ও অন্যান্য উপাদান যোগ করা হয়। এসব পণ্যে অতিরিক্ত চিনি, চর্বি ও লবণ বেশি থাকলেও ভিটামিন এবং ফাইবার খুব একটা থাকে না বললেই চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

জীবনের কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১০

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১১

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১২

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৩

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৪

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৫

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৬

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৭

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৮

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৯

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

২০
X