কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্লেনের মধ্যে ৫ যাত্রীর যৌনকর্ম, অতঃপর...

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মদ খেয়ে প্লেনের মধ্যে যৌনকর্ম ও অন্য যাত্রীদের সঙ্গে অসদাচারণের অভিযোগে পাঁচ যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাঁচ যাত্রীর ওই দলটি ছুটি কাটানোর জন্য ইংল্যান্ড থেকে স্পেন যাচ্ছিল। তাদের মধ্যে ছিল তিনজন পুরুষ এবং দুজন নারী। খবর ইয়াহু নিউজের।

গত ১৬ মে, রায়ানএয়ারের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনজন পুরুষ এবং দুজন মহিলা যাত্রী অন্য সহযাত্রীদের জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

খবরে আরও বলা হয়, অভিযুক্ত পাঁচজন যাত্রী একে অপরের কাছাকাছি বসে ছিলেন এবং তারা প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয়েছিলেন। বিমানটি উড্ডয়নের পরপরই তারা মদ পান করতে থাকেন এবং পুরুষ যাত্রীরা অন্য যাত্রীদের অশ্লীল ইঙ্গিত দিতে থাকেন।

অন্য যাত্রীরা জানান, বিমানের ক্রুরা ওই পাঁচ যাত্রীকে বারবার সতর্ক করছিলেন কিন্তু তাতে ওই যাত্রীরা কোনো কর্ণপাত করেনি। দলটি একে অন্যের মুখে মদ ঢালতে থাকে এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। কিছু যাত্রী দাবি করেছেন, বিমানে শিশুদের সামনেই তারা যৌনকর্মে লিপ্ত হয়েছিল।

অবশেষে, পাইলট ককপিট থেকে বেরিয়ে এসে সেখানে হস্তক্ষেপ করেন। বিমানটি ল্যান্ড করার পর পাইলট পুলিশ ডাকেন এবং ওই পাঁচ যাত্রীকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ তাদের পাসপোর্ট নিয়ে নেয় এবং তারা রায়ানএয়ারের ফ্লাইটে ইংল্যান্ডে ফিরে যেতে পারবে না বলে জানিয়ে দেয়। এঘটনায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে রায়ানএয়ার কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X