কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০২:০৭ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, হারালেন মন্ত্রিত্ব

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। ছবি : সংগৃহীত

মদপান করে গাড়ি চালিয়ে সড়ক দুর্ঘটনার একদিনের মাথায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী কিরি অ্যালান। আজ সোমবার (২৪ জুলাই) তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। খবর বিবিসি।

ক্রিস হিপকিন্স জানান, গতকাল রোববার রাত ৯টার দিকে রাজধানী ওয়েলিংটন একটি দুর্ঘটনা ঘটান কিরি অ্যালান। এ ঘটনার পর তাকে চার ঘণ্টা থানায় আটকে রাখে পুলিশ। চার ঘণ্টা পর মুক্তি দেওয়া হলেও পরবর্তীতে তাকে আবার আদালতে হাজির করা হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, কিরি অ্যালানের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া নিয়ম ভঙ্গ করে অতিরিক্ত মদপানের জন্য তাকে একটি নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : যে ভয়ে ২ বিমান নিয়ে চীনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

এক সংবাদ সম্মেলনে হিপকিন্স জানান, তিনি সোমবার সকালে অ্যালানের সঙ্গে কথা বলেছেন। ফৌজদারি অপরাধের পর একজন ব্যক্তির মন্ত্রী পদে থাকা ঠিক হবে না। বিশেষ করে বিচারমন্ত্রী হিসেবে। এসব কথা বলার পর তিনি মন্ত্রী পদ থেকে পদত্যাগে রাজি হন। তবে মন্ত্রী না থাকলেও এখন তিনি সংসদ সদস্য হিসেবে থাকবেন।

ক্ষমতাসীন লেবার পার্টিতে বেশ জনপ্রিয়ই ছিলেন অ্যালান। এমনকি তিনি সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনের উত্তরসূরি হতে পারেন এমন কথাও বলা হয়েছিল। এ ঘটানর পর এখন তার রাজনৈতিক ক্যারিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছে।

আগামী অক্টোবরে নিউজিল্যান্ডে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অ্যালানসহ চার মন্ত্রীর পদত্যাগে বেশ বিপাকেই পড়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স। জেসিন্ডা আরডেনের পদত্যাগের পর গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন হিপকিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X