কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হতে চান ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করবেন। কারাবন্দি থেকেও তিনি এই পদের জন্য আবেদন করবেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

আন্তর্জাতিক মিডিয়ায় ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারিও ইমরানের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর লর্ড প্যাটেন পদত্যাগ করায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়।

এরপর এই পদের জন্য আবেদন করতে আগ্রহ প্রকাশ করেন ইমরান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন।

ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন। তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। ইমরান ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ।

এ ছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপকথার জন্ম দিল ‘ব্লু শার্কস’ খ্যাত কেপ ভার্দে, ফুটবল বিশ্বে তোলপাড়

শুরুতেই ইরানের জালে গোল দিয়ে এগিয়ে গেলো মিশর

নকআউটে কেপ ভার্দে, সহজ প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

১০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১১

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

১২

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১৩

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১৫

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৬

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৭

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৯

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X