কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এমন এক ভয়াবহ খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে, যা ঘিরে উত্তাল গোটা পাকিস্তান। যদিও এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি কারাগার কর্তৃপক্ষ ইমরান খান সুস্থ আছেন বলে বিবৃতিও দিয়েছে। তবু জনমনে সৃষ্টি হয়েছে তীব্র উদ্বেগ ও ক্ষোভ।

২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু গেল তিন সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করা বা তার শারীরিক অবস্থা জানার কোনো সুযোগ পাচ্ছে না কেউ।

ইমরান খানের তিন বোন জানিয়েছেন, তারা টানা তিন সপ্তাহ চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে দেখা করতে পারেননি। কারাগারের অভ্যন্তরে তিনি কেমন আছেন, সে তথ্য সম্পূর্ণ অজানা। এই পরিস্থিতিতে হঠাৎ করে তাকে হত্যার গুজব ছড়িয়ে পড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষত ভারতীয় ও আফগান সোশ্যাল মিডিয়া সাইটগুলো এই গুজবে যেন ঘি ঢালছে। ইমরান খানের অবস্থা জানার জন্য হাজার হাজার মানুষ কারাগারের সামনে ভিড় জমায়।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভ শুরু হয়েছে। পিটিআইয়ের অভিযোগ, সেখানে তার তিন বোনকেও পুলিশ পিটিয়েছে। এই বিতর্কে নতুন করে উসকানি দিয়েছেন তারই ছোট ছেলে কাসিম খান।

তার দাবি অনুযায়ী, পরিবারের কাছে এখনো তার বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই! সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে কাসিম বলেছেন, তার বাবা ৮৪৫ দিন ধরে আটক আছেন। এই সম্পূর্ণ ব্ল্যাকআউট কোনো নিরাপত্তা প্রোটোকল নয়। এটি তার অবস্থা গোপন করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা, যাতে তারা জানতে না পারেন তিনি আদৌ নিরাপদ আছেন কি না।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X