কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ইমরানের সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন বোন উজমা খান

উজমা খান। ছবি : সংগৃহীত
উজমা খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বেঁচে আছেন না কি মারা গেছেন? বিশ্বজুড়ে এই একটি প্রশ্নের বিশ্বাসযোগ্য উত্তর খুঁজছেন তার সমর্থকরা। অবশেষে হয়তো সেই উত্তর পাওয়া যাবে।

গুজব ছড়ানোর পর পরই ইমরান খানের বোনেরা কারাগারের সামনে বিক্ষোভ করেন। তারা খানের সঙ্গে দেখা করার অনুমতি দাবি করেন। কিন্তু পুলিশ তখন পিটিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর পাকিস্তানের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি বিবেচনায় অবশেষে বোন উজমা খান দেখা করার অনুমতি পেয়েছেন। তিনি আজই ভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। জিও নিউজের বরাতে জানা যায়, উজমাকে জানানো হয়েছে, তিনি কারাগারের ভেতরে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন।

দেশটির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ তাকে এ অনুমতি দিয়েছে। ইমরান এই কারাগারে বন্দি রয়েছেন। ধারণা করা হচ্ছে, কারাগার থেকে বেরিয়ে উজমা গুজবের সত্য-মিথ্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

জানা গেছে, অনুমতি পাওয়ার পরও আদিয়ালা কারাগারের দিকে যাওয়া সড়কটি বন্ধ করে রেখেছে বিপুলসংখ্যক পুলিশ। তাই বোন আলিমার সঙ্গে হেঁটেই আদিয়ালা কারাগারের দিকে রওনা দেন উজমা।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী।

তিনি বলেন, কারা কর্তৃপক্ষকে রাজনৈতিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়। সাক্ষাৎ-ব্যবস্থাপনা সম্পূর্ণ কারা প্রশাসনের বিষয়, এটি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত নয়।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X