কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

৫ আফগানিকে মেরে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখল পাকিস্তান

ক্রাইম সিন এরিয়া। ছবি : সংগৃহীত
ক্রাইম সিন এরিয়া। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের পাঁচ নাগরিককে মেরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রেখেছে পাকিস্তান। দেশটির বেলুচিস্তান প্রদেশের চাগাইয়ে এলাকায় এ ঘটনা ঘটেছে।

রোববার (১৮ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ওই পাঁচ আফগানির শরীরে গুলির চিহ্ন ছিল।

পুলিশ জানিয়েছে, নিহতরা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ এলাকার বাসিন্দা ছিলেন। শুকবার সকালে এগুলো পাওয়া যায়। বর্তমানে মরদেহগুলো উদ্ধার করে কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের অন্য জায়গায় হত্যা করা হয়েছিল। এরপর বেলুচিস্তানের চাগাইয়ের ডালবান্দিনে মরদেহগুলো আনা হয়। তবে মরদেহগুলো কেন এখানে আনা হয়েছে তার কারণ তদন্ত করছে পুলিশ।

বেলুচিস্তানের ওই এলাকাটি সীমন্তের গুরুত্বপূর্ণ একটি জায়গা। এলাকাটিতে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মেরে ঝুলিয়ে রাখার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে।

নিহতদের পরিচয় প্রকাশ করেনি পাকিস্তান পুলিশ। এছাড়া এ ঘটনায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী দায় স্বীকার করেনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতরা সবাই আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু তালেবান সরকার ক্ষমতায় আসার পর তারা চাকরি হারান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X