মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে গ্রেপ্তার মানবাধিকার কর্মী ইমান মাজারি ও তার স্বামী রিমান্ডে

আদালতে মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি এবং তার স্বামী আবদুল হাদি। ছবি : সংগৃহীত।
আদালতে মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি এবং তার স্বামী আবদুল হাদি। ছবি : সংগৃহীত।

পাকিস্তানের মানবাধিকার কর্মী ও আইনজীবী ইমান মাজারি এবং তার স্বামী আবদুল হাদিকে সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন এ আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে যে, ইমান মাজারি পুলিশের বিরুদ্ধে চিৎকার ও হুমকি দেন এবং তার স্বামী একজন পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন। প্রসিকিউটর রাজা নাভিদ আদালতে আসামিদের ৩০ দিনের রিমান্ডের আবেদন করে উল্লেখ করে যে, তারা আন্তর্জাতিক দলের নিরাপত্তাকে হুমকি সৃষ্টি করেছেন। আদালত পরে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মানবাধিকার কর্মী ইমানের মা, সাবেক মন্ত্রী শিরিন মাজারি এই গ্রেপ্তারকে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ বলে অভিহিত করেছেন। পাশাপাশি, পাকিস্তানের মানবাধিকার কমিশনও (এইচআরসিপি) এ ঘটনায় নিন্দা জানিয়েছে এবং মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনা মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে, বিশেষ করে পাকিস্তানে আইনশৃঙ্খলা এবং মানবাধিকারের সুরক্ষা নিয়ে।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) ইসলামাবাদের আবপাড়া থানায় করা মামলায় ইসলামাবাদ পুলিশ এই দম্পতিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ইংল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফরের সময় নিরাপত্তা ঝুঁকি তৈরি করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

একটি নির্দিষ্ট রুটের ওপর যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে ইমান ও তার স্বামী ট্রাফিক পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, তারা নিরাপত্তা ব্যারিয়ার সরাতে চেষ্টা করেন এবং এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X