মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ০২ মে ২০২৫, ০৮:১০ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা

পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে কোয়েটায় প্রতিবাদে নেমেছে হিন্দু সম্প্রদায়। ছবি: পিপিআই
পেহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগের বিরুদ্ধে কোয়েটায় প্রতিবাদে নেমেছে হিন্দু সম্প্রদায়। ছবি: পিপিআই

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বুধবার বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। এ অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায়। খবর দ্য ডনের।

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভে নারী-পুরুষ উভয়েই অংশ নেন। তাদের হাতে ছিল মোদি-বিরোধী এবং ভারত-বিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওতার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। একইসঙ্গে পেহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেন।

সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের এক কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে দাঁড়াবে।

বক্তব্য রাখেন আরও অনেক নারী নেত্রীও। তারা ভারতের সিন্ধু পানিচুক্তি স্থগিতের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন।

প্রতিবাদ কর্মসূচিটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X