কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতে ধ্বংসযজ্ঞ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতে ধ্বংসযজ্ঞ। ছবি : সংগৃহীত

ভারতের হামলার প্রতিক্রিয়ায় গোলাবর্ষণ করেছে করেছে পাকিস্তান। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। বুধবার (৭ মে) মধ্যরাতে সৈনিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনী।

ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোর এক্স-এ পোস্ট করে জানিয়েছে, পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদী অবকাঠামোর ওপর ভারতের হামলার পর ক্রমাগত গোলাবর্ষণ অব্যাহত রাখে প্রতিপক্ষরা। এতে ৫ ফিল্ড রেজিমেন্টের ল্যান্স নায়েক দিনেশ কুমার নিহত হয়েছেন। হোয়াইট নাইট কোরের জিওসি এবং সমস্ত র‌্যাঙ্কের সদস্যরা তার সর্বোচ্চ আত্মত্যাগকে সালাম জানায়।

আরও বলা হয়, দিনেশ ৭ মে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে প্রাণ হারান। আমরা পুঞ্চ সেক্টরে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানাই। সেনাবাহিনী ভুক্তভোগীদের পাশে আছে।

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তীব্র আর্টিলারি হামলার প্রথম দফা সমাপ্তের পর ভারতীয় সেনাবাহিনী বিবৃতি দিয়েছে বলে জানায় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এ দিন গোলাবর্ষণে কমপক্ষে ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।

ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের হামলার পর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ছোট অস্ত্রের গুলি বিনিময় শুরু হয়। বেলা গড়ালে তা ভারী আর্টিলারি যুদ্ধে রূপ নেয়। পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোটে এবং রাজৌরির লাম, মঞ্জাকোট এবং গম্ভীর ব্রাহ্মণায় গোলাবর্ষণ সবচেয়ে তীব্র ছিল। ভারতীয় সেনাবাহিনী গোলাবর্ষণের উপযুক্ত জবাব দিচ্ছে।

পাকিস্তানের গুজরানওয়ালার আকাশে ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার রাত ৩টা ৪৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে সেটি গুজরাট জেলার ডিঙ্গা এলাকার একটি মাঠে গিয়ে পড়ে—এমনটি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশপাশের এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X