কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানের সিন্ধুতে ড্রোন বিস্ফোরণ, একজন আহত

পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ। ছবি : সংগৃহীত
পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোর, গুজরাটের পর এবার সিন্ধুতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ মে) সকালে জিওটিভি নিউজ নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানায়।

এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয় পুলিশ।

সিন্ধু প্রদেশের পাক-ভারত সীমান্তের কাছে খেনজুতে ড্রোনটি বিধ্বস্ত হয়। পরিস্থিতি বিবেচনায়, খেনজুর পাক-ভারত সীমান্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। ওবারোর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছেন, ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে সেনাদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষ এখনই এ ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছে না।

এদিকে ড্রোন বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সড়কে যান চলাচল কমে গেছে। এ পরিস্থিতিতে সেনাদের ভারী অস্ত্র নিয়ে স্থানান্তর লক্ষ্য করা গেছে।

প্রদেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, সিন্ধুতে বিস্ফোরণের খবরে সেখানকার সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। যেকোনো বহিশত্রুর আক্রমণ রুখে দিতে তারা প্রস্তুত।

প্রসঙ্গত, পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় বুধবার রাতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন।

বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে এবং চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X