কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:৫৬ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের নেতারা শান্তির চেয়ে বৈরিতাকে প্রাধান্য দেয় : পাকিস্তান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষের পর দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা যেন থামছেই না।

একদিকে ভারত তাদের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, অন্যদিকে পাকিস্তান এই উত্তেজনাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক ভাবমূর্তি ও নেতৃত্বকে আরও জোরদার করতে তৎপর।

তবে উভয় দেশের মধ্যে একটি বিষয় স্পষ্টভাবে মিল রয়েছে—দুপক্ষই জাতীয়তাবাদ ও ধর্মীয় আবেগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এই প্রেক্ষাপটে ভারতীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং ভারতের সংঘাতমুখী মনোভাবেরই প্রকাশ। তারা অভিযোগ করেছে, শান্তির বদলে ভারত বেছে নিচ্ছে উত্তেজনা ও বৈরিতাকে।

সোমবার (২ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় নেতারা ধারাবাহিকভাবে উসকানিমূলক ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছেন, যা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি। ডন পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ২৯ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাশ্মীর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন—‘কাশ্মীর নিয়ে আলোচনা তখনই সম্ভব, যখন পাকিস্তান আজাদ কাশ্মীর হস্তান্তর করবে’—তা অত্যন্ত উদ্বেগজনক এবং সমস্যার রাজনৈতিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।

এই মন্তব্যের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলি খান বলেন, ‘পাকিস্তানকে আঞ্চলিক অস্থিরতার উৎস হিসেবে দেখানোর চেষ্টা শুধু বিভ্রান্তিকর নয়, বরং এটি বাস্তবতাবিরুদ্ধ।’

তিনি দাবি করেন, ভারতের আগ্রাসী মনোভাবের বিষয়ে আন্তর্জাতিক মহল ইতোমধ্যে সচেতন এবং পাকিস্তানের অভ্যন্তরে ভারত-সমর্থিত সন্ত্রাসী তৎপরতার বিষয়ে প্রমাণ রয়েছে।

শফকত আলি খান কাশ্মীর প্রসঙ্গে বলেন, ‘কাশ্মীর এখনো দক্ষিণ এশিয়ার শান্তির পথে প্রধান বাধা। জাতিসংঘের গৃহীত প্রস্তাব এবং কাশ্মীরি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে এর ন্যায়সংগত ও টেকসই সমাধান আবশ্যক।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান এই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ এবং তা থেকে কোনোভাবেই সরে আসবে না।’

ভারতের অবস্থানকে ‘অন্ধ জাতীয়তাবাদ ও বলপ্রয়োগের ব্যর্থ কৌশল’ বলে অভিহিত করে তিনি বলেন, ‘হুমকি দিয়ে কৌশলগত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।’

তার ভাষায়, ‘পাকিস্তান শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের পক্ষে। তবে একইসঙ্গে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায়ও আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন পরিপক্বতা, সংযম এবং সংঘাতের মূল কারণগুলোর আন্তরিক সমাধান।’

পাকিস্তান বলছে, শুধু শক্তির প্রদর্শন বা রাজনৈতিক লাভের চিন্তা না করে ভারতকে শান্তিপূর্ণ আলোচনার পথে ফিরতে হবে—এটাই বর্তমান বাস্তবতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১১

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১২

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৩

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

১৪

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

১৫

আসিয়ানের বৈঠকে যোগ দিতে ম্যানিলায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

১৬

ঢাবির দুই অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ

১৭

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

১৮

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

১৯

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

২০
X