কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

১১ জুন ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। খবর পাওয়া গেছে, আগামী ১১ জুন তার বিরুদ্ধে দায়ের করা আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিল সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। একইদিন তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও অনুষ্ঠিত হবে। খবর টাইমস অব ইন্ডিয়া।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান খান ও তার স্ত্রীর জন্য ‘গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে চিহ্নিত হবে।

তিনি আরও জানিয়েছেন, ওইদিন আদালত তাদের জামিন প্রদান করতে পারে। তবে কেন এই দিনটি এত গুরত্বপূর্ণ হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এর আগেই পাকিস্তানের হাইকোর্ট ওই মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করেন। পাকিস্তানের জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতের জন্য আরও সময় চাওয়ায় আদালত এই তারিখ ঠিক করেন।

গওহর আলী খান আরওয়াই নিউজকে জানিয়েছেন, ইমরান খানের নেতৃত্বে তারা অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে একত্রে একটি বৃহৎ আন্দোলন শুরু করবেন।

এদিকে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন, ঈদুল আজহার পর তারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবেন।

২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর ২০২৩ সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানো ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলায় দণ্ড প্রদান করা হয়েছে।

এর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ করেছে, ইমরান খান এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে এসব অভিযোগ ইমরান খান সবসময় অস্বীকার করে আসছেন।

সূত্র : ইকোনোমিক টাইমস এবং বিজনেজ টুডে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X