কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:৪৬ এএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মহররমে নিরাপত্তায় পাকিস্তানে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে পবিত্র মহররম মাসে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও সিভিল আর্মড ফোর্স মোতায়েনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়, মহররমের প্রথম ১০ দিন বিশেষত আশুরা উপলক্ষে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হবে ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইনের ৪ ও ৫ ধারার আওতায়। খবর জিও নিউজের।

মহররমের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুলাই (রবিবার) আশুরা পালিত হবে। এ উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সভাপতিত্বে এক বৈঠকে ঘৃণামূলক বক্তব্য ঠেকাতে সোশ্যাল মিডিয়া নজরদারি, প্রয়োজনে উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় মোবাইল-ইন্টারনেট বন্ধসহ নানা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সাইবার অপরাধ দমন সংস্থা এনসিসিআইএ জানিয়েছে, ধর্মীয় ঘৃণামূলক পোস্টে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহররম মাসে দেশজুড়ে তাজিয়া মিছিল, মাহফিল ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। নিরাপত্তায় মোতায়েন থাকবেন হাজারো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১০

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১১

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৩

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৪

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৫

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৬

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৭

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৮

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৯

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

২০
X