বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে অপহরণের পর ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানে অপহরণের পর ৯ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১১ জুলাই) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা একাধিক বাস থেকে যাত্রীদের অপরহরণ করে। এরপর তারা অন্তত ৯ যাত্রীকে গুলি করে হত্যা করে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিনদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুচিস্তান থেকে পাঞ্জাবগামী কয়েকটি বাস থেকে তাদের অপহরণ করা হয়। এরপর পাহাড়ি অঞ্চলে অন্তত ৯ যাত্রীর মরদেহ পাওয়া গেছে। নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

নবীদ আলমের সরকারি এক কর্মকর্তা বলেন, নিহতদের পাঞ্জাবি জাতিগোষ্ঠীর বলে ধারণা করা হচ্ছে। এজন্য তাদের লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি গভীর শোক প্রকাশ করেছেন। তারা দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, নিরীহ মানুষের রক্ত বৃথা যাবে না। এটি ভারতের মদদপুষ্ট সন্ত্রাসীদের প্রকাশ্য সন্ত্রাসী কার্যক্রম।

আলজাজিরা জানিয়েছে, ভারতের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X