কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে ফেরা নিয়ে মুখ খুললেন নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : এএফপি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি : এএফপি

প্রথমবারের মতো দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) শীর্ষ নেতা নওয়াজ শরিফ। দেশে ফেরা নিয়ে নানা আলোচনার মধ্যে মুখ খুলেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশে ফেরার কথা জানিয়েছেন নওয়াজ শরিফ। আগামী অক্টোবরে তিনি দেশে ফিরবেন। তবে কবে ফিরবেন তা স্পষ্ট করে জানাননি।

নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ জানান, অক্টোবরে দেশে ফিরবেন নওয়াজ। এরপর তার সাথে আলোচনা করে পাকিস্তানের নির্বাচনের তারিখ ঠিক করা হবে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর নওয়াজ শরিফের দলীয় সূত্রের বরাতে সামা টিভি জানায়, আগামী ১৫ অক্টোবর তিনি দেশে ফিরতে পারেন। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ অক্টোবর তিনি লন্ডন থেকে লাহোরে অবতরণ করবেন। এ সময়ে তিনি স্পেশাল ফ্লাইটের বদলে যাত্রীবাহী বিমানে করে আসবেন। তাকে আমন্ত্রণ জানাতে ইতোমধ্যে দলীয় প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতারা কাজ শুরু করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, নওয়াজ শরিফের পাকিস্তানে অবতরণ উপলক্ষে সর্বোচ্চ জনগণের উপস্থিতির প্রস্তুতি চলছে। তার এ আগমনের বিষয় দেখাশোনা করছেন মারয়াম নওয়াজ।

নওয়াজ শরিফের দেশে ফেরা নিয়ে গত ১০ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তিনি তার বড় ভাই নওয়াজের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে যাবেন। সেখানে যত দ্রুত সম্ভব নওয়াজের দেশে ফেরা নিয়ে আলোচনা হবে। তিনি আগামী মাসে পাকিস্তানে ফিরবেন। তবে তখন তিনি নওয়াজের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী ২০১৯ সালের নভেম্বর থেকে স্বাস্থ্যগত কারণে লন্ডনে অবস্থান করছেন। এরপর তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন। এর আগে ২০১৬ সালে সম্পদের তথ্য গোপনের অভিযোগে সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। এরপর তিনি ক্ষমতা থেকে পদত্যাগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X