কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শিবিরকে শুভেচ্ছা জানানো পোস্ট মুছে ফেলল জামায়াতে ইসলামী পাকিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ প্যানেল বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছিল জামায়াতে ইসলামী পাকিস্তান। বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। কিন্তু বেশ কিছুক্ষণ পর সেই পোস্ট ফেসবুক থেকে মুছে ফেলে তারা।

এই প্রতিবেদন লেখার সময় বুধবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকেও পেজটিতে ঘুরে সেই পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

এর আগে করা পোস্টে বলা হয়, ‘বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটল।

তাদের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় গেছে শিবিরের পক্ষেই।

পোস্টে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এ বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে।

জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দিয়েছে। তারা বলছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ছাত্র সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে—এটা প্রশংসনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X