কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২০ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে শিবিরের জয়ে জামায়াতে ইসলামী পাকিস্তানের শুভেচ্ছা

ছবি : পাকিস্তান জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া
ছবি : পাকিস্তান জামায়াতে ইসলামীর ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান জামায়াতে ইসলামী। বুধবার (১০ সেপ্টেম্বর) দলটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে নতুন ইতিহাস রচিত হলো। আলহামদুলিল্লাহ! দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির পূর্ণ প্যানেলে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা প্রথমবার ঘটল।

তাদের ভাষ্য অনুযায়ী, এ নির্বাচনে অন্য প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো ভারতপন্থি বিভিন্ন শক্তির সমর্থন পেলেও শেষ পর্যন্ত বিজয় গেছে শিবিরের পক্ষেই।

পোস্টে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে এই সাফল্যের জন্য শিবিরকে অভিনন্দন জানাই। ইনশাআল্লাহ, এ বিজয় ছাত্র-তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি বাংলাদেশের জনগণকে ভারতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি দেবে এবং দেশের উন্নয়ন-অগ্রগতির নতুন অধ্যায় সূচনা করবে।

জামায়াতে ইসলামী পাকিস্তান তাদের শুভেচ্ছা বার্তায় অন্তর্বর্তী সরকারকেও কৃতিত্ব দিয়েছে। তারা বলছে, সব প্রতিকূলতা সত্ত্বেও সরকার ছাত্র সংসদ নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করেছে—এটা প্রশংসনীয়।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X