কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
অনলাইন সংস্করণ

করাচিতে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি বহুতল শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে এম এ জিন্নাহ সড়কের গুল প্লাজা নামের ওই শপিংমলে আগুন লাগে। খবর ডনের।

রোববার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে।

উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান বলেন, আগুন এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুল প্লাজায় প্রায় ১ হাজার ২০০টি ছোট-বড় দোকান রয়েছে। সেখানে কাপড়, ইলেকট্রনিকসামগ্রী, প্রসাধনীসহ নানা ধরনের দাহ্য পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটি পুরোনো হওয়ায় যে কোনো সময় কাঠামো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X