কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানেও বাড়ল স্বর্ণের দাম, কততে বিক্রি হচ্ছে সেখানে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানজুড়ে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। দেশটির অল পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সারাফা অ্যাসোসিয়েশনের (এপিজিজেএসএ) বরাতে জিউ নিউজ উর্দূ জানায়, একদিনেই প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৩০০ পাকিস্তানি রুপি। এর ফলে বর্তমানে পাকিস্তানের বাজারে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৪ লাখ ৯৩ হাজার ৬৬২ রুপিতে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

এপিজিজেএসএ জানায়, শুধু ভরিই নয়, গ্রাম হিসেবেও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। সর্বশেষ হিসাবে, ১০ গ্রাম স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজার রুপিতে। আগের দিনের তুলনায় এতে কয়েক হাজার রুপির পার্থক্য তৈরি হয়েছে, যা ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি, ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দুর্বলতা এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক অনিশ্চয়তার প্রভাবেই মূলত এই মূল্যবৃদ্ধি ঘটছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৭১৩ ডলার, যা স্থানীয় বাজারে সরাসরি প্রভাব ফেলছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। সর্বশেষ হিসেবে, পাকিস্তানের বাজারে প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৯ হাজার ৮৬৯ রুপিতে।

দামের এই লাগামহীন ঊর্ধ্বগতি বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে স্বর্ণ কেনাকে আরও কঠিন করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত মিলছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১০

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১১

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১২

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১৩

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৪

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৫

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৬

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৭

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৮

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৯

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

২০
X