কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জুমার নামাজে বোমা হামলায় ধসে পড়ল মসজিদ

বোমা হামলায় মসজিদ ধসের পর উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
বোমা হামলায় মসজিদ ধসের পর উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

পাকিস্তানে আবারও বোমা হামলা হয়েছে। এবার হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায়। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদটি ধসে তিনজন নিহত এবং ১২ জন আহত হয়েছে। এ ছাড়া ৩০ থেকে ৪০ জন ধসে যাওয়া মসজিদের নিচে চাপা পড়েছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, দোয়াবার থানা এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে। থানার মসজিদে নামাজ আদায়ে অনেক মুসল্লি জড়ো হলে এ বোমা হামলা হয়।

হাঙ্গু জেলা পুলিশ কর্মকর্তা নিসার আহমেদ বলেন, মসজিদের ছাদ ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে ৩০-৪০ জন মানুষ আটকা পড়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, দুজন বোমা হামলায় জড়িত ছিল। এদের একজন থানা গেট লক্ষ্য করে এবং অন্যজন মসজিদের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায়। ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর পর শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছেন খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী আজম খান। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ বিস্ফোরণের বিষয়ে প্রতিবেদন তলব করেছেন তিনি।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫২ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) প্রদেশের মাস্তুং জেলার একটি মসজিদের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে। জেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল রাজ্জাক শাহি ডন ডটকমকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাস্তুংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তাহুল মুনিম বলেছেন, আলফালাহ রোডের মদিনা মসজিদের কাছে ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি মিছিলের আয়োজন করা হয়। সে মিছিলে যোগ দিতে মানুষ জড়ো হলে সেখানে এ বোমা বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানি এই কর্মকর্তা আরও বলেন, উপপুলিশ কমিশনার (ডিএসপি) নওয়াজ গিশকোরির গাড়িতে এ বিস্ফোরণ ঘটে। ওই সময় তিনি ঘটনাস্থলের পাশেই ছিলেন।

বেলুচিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে। প্রদেশের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তিনি বলেন, বিদেশি মদদে শত্রুরা বেলুচিস্তানে ধর্মীয় সহনশীলতা ও শান্তি বিনষ্ট করতে চায়। বোমা হামলার ঘটনা সহ্য করা হবে না। তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী আলি মর্দান দোমকি বোমা হামলায় জড়িতদের গ্রেপ্তার করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুতে একই জেলায় বোমা হামলায় উলেমা-ই-ইসলাম-ফজলের নেতা হাফিজ হামদুল্লাহসহ অন্তত ১১ জন আহত হয়েছিলেন। এ ঘটনার এক সপ্তাহ আগে এক বাসস্ট্যান্ডে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে এক সরকারি কর্মকর্তা নিহত হন এবং পাশ দিয়ে যাওয়া আরও দুজন পথচারী আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X