কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের উপদেষ্টার ওপর এসিড নিক্ষেপ

হামলার শিকার ইমরান খানের উপদেষ্টা মির্জা শাহজাদ আকরব। ছবি : ইপিএ।
হামলার শিকার ইমরান খানের উপদেষ্টা মির্জা শাহজাদ আকরব। ছবি : ইপিএ।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এক উপদেষ্টার ওপর এসিড হামলা হয়েছে। যুক্তরাজ্যে নিজ বাসার বাইরে তিনি এ হামলার শিকার হন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার শিকার ওই উপদেষ্টার নাম মির্জা শাহজাদ আকরব। তার চোখ লক্ষ্য করে এসিড ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এটি তার শরীরের ওপর গিয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আকবর জানান, হামলাকারী তার ওপর এসিড ছুড়ে দিয়ে দ্রুত পালিয়ে গেছে।

তিনি বলেন, এমন হামলার কারণে আমি মাথানত করব না। যারা এ হামলা করেছে তাদের আমি ভয় পাই না।

আকবর জানান, তিনি পাকিস্তান থেকে পরিবার নিয়ে যুক্তরাজ্যে পালিয়ে আসার পর থেকে নানাভাবে হুমকি পেয়ে আসছিলেন। এমনকি কয়েক মাস আগে তার ভাইকে পাকিস্তান থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে।

তিনি বলেন, এ হামলা সেসব হুমকিদাতারা দিয়েছে। তবে তিনি কারা এ হামলা করেছেন সে বিষয়ে মুখ খুলতে অস্বীকার করেছেন।

হার্টফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, আকবরের আঘাত গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছ। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ এ ব্যাপারে জনগণের সহযোগিতা চেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X