কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানকে কারাগারে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তনের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) আদিয়ালা কারাগারে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল আল কাদির ট্রাস্টের ১৪০ মিলিয়ন পাউন্ডের মামলায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করে। সোমবার (২৭ নভেম্বর) সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি দল আদিয়ালা কারাগারে সাক্ষাৎ করে। এসময় তারা আল কাদির ট্রাস্টের মামলায় তার সম্পৃক্ততার অভিযোগে জিজ্ঞাসাবাদ করে।

এনএবির এক সিনিয়র কর্মকর্তা ডনেকে জানান, কারাগারে ইমরান খানকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত ১৫ নভেম্বর থেকে এ মামলায় দুর্নীতিবিরোধী নজরদারিকারী কর্মকর্তারা তার সাথে কারাগারে দেখা করছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ইমরান খান ও তার স্ত্রী ৫০ বিলিয়ন রুপির বৈধতা দিয়েছিলেন। এর বিপরীতে তারা টাউন লিমিটেড নামের আবাসিক কোম্পানির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও ঘুষ নিয়েছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে সমঝোতা চুক্তিসংক্রান্ত তথ্য গোপন করে মন্ত্রিসভাকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। তোশাখানা মামলায় তিন বছরের সাজা দেওয়ার পর পর তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ।

ইমরান খানের বিরুদ্ধে এই তোশাখানা দুর্নীতি মামলা দায়ের করে ইসিপি। মামলার অভিযোগে বলা হয়, প্রধানমন্ত্রী থাকাকালীন তোশাখানা থেকে প্রাপ্ত উপহারের তথ্য ইসিপির কাছে ইচ্ছে করে গোপন করেছেন ইমরান। সাধারণত বিদেশি সরকার বা রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার তোশাখানায় রাখা হয়। পরে এ মামলায় গত ১০ মে তাকে অভিযুক্ত করা হয়।

পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বর্তমানে প্রায় ১৮০টি মামলা রয়েছে। নিজের এসব মামলাকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও অভিহিত করেছেন। এ ছাড়া এসব অভিযোগ অস্বীকারও করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X